Headlines

আগরতলায় ‘যশোধা AI’ প্রশিক্ষণ, প্রযুক্তিতে মহিলাদের দক্ষ করার উদ্যোগ

আগরতলা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মহিলাদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহারিক দক্ষতা গড়ে তুলতে আগরতলায় অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সহযোগিতায় এবং ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের উদ্যোগে একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয় ‘Awareness cum Training Programme on Yashodha AI’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন জমা দেববর্মা-সহ কমিশনের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে আসা মহিলা ও ছাত্রীরা অংশ নেন। বেবীনা স্কুলের ছাত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং TRLM-সহ বিভিন্ন ব্লক থেকে আগত মহিলারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে AI প্রযুক্তির ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক কাজ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কীভাবে AI প্রযুক্তিকে কাজে লাগানো যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি AI ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল সচেতনতা, নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।আয়োজকদের বক্তব্য, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের ডিজিটালভাবে দক্ষ করে তোলা সময়ের দাবি। AI-এর মতো আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও প্রশিক্ষণ মহিলাদের শিক্ষা ও কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরতা ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্রী ও মহিলাদের মধ্যেও যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *