আগরতলা, ১০ জুলাই: উত্তর-পূর্ব ভারতের নির্মাণ ও অবকাঠামো খাতে আধুনিক পরিষেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে Bobcat-এর অনুমোদিত ডিলার শ্রী বালাজি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড (SBEPL) আগরতলার আর.এম.এস. চৌমুহানি এলাকায় তাদের নতুন 3S (Sales, Spares & Service) শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।নতুন এই কেন্দ্রটি Bobcat-এর Compact Equipment Division-এর জন্য নিবেদিত। এখান থেকে Backhoe Loader, Mini Excavator এবং Skid-Steer Loader-এর বিক্রয়, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং বিক্রয়োত্তর পরিষেবা প্রদান করা হবে। সংস্থার দাবি, এই শাখা চালুর ফলে ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের গ্রাহকরা আরও দ্রুত, দক্ষ ও নির্ভরযোগ্য পরিষেবা পাবেন।উল্লেখ্য, ১৯৬০ সালে বিশ্বের প্রথম Skid-Steer Loader উদ্ভাবনের মাধ্যমে Bobcat এই প্রযুক্তির পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি এই খাতে বৈশ্বিক নেতৃত্ব ধরে রেখেছে এবং বিশ্বজুড়ে ১০ লক্ষেরও বেশি Skid-Steer Loader উৎপাদনের গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে AMC Group-এর ডিরেক্টর অরবিন্দ বোথরা বলেন, উত্তর-পূর্ব ভারত নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। আগরতলার নতুন 3S শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকদের আরও দ্রুত, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের পরিষেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে Bobcat-এর অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।২০০২ সালে প্রতিষ্ঠিত এবং AMC Group-এর অঙ্গপ্রতিষ্ঠান শ্রী বালাজি ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড (SBEPL) পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের অন্যতম শীর্ষ নির্মাণ ও ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। ১৫টিরও বেশি শাখা, দুই দশকেরও বেশি অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক OEM অংশীদারদের সঙ্গে কাজের দক্ষতা নিয়ে সংস্থাটি অবকাঠামো, খনি, শিল্প ও লজিস্টিক্স খাতের গ্রাহকদের জন্য সমন্বিত Sales, Spares ও Service সহায়তা প্রদান করে আসছে।
আগরতলায় Bobcat-এর নতুন 3S শাখার উদ্বোধন, উত্তর-পূর্বে পরিষেবা আরও শক্তিশালী
