আমতলী, ২৩ জুন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমতলী থানা এলাকাজুড়ে আগামী ৪৮ ঘণ্টার জন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য অশান্তি ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জারি করা নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমতি ছাড়া বড় ধরনের জমায়েত, মিছিল, সভা-সমাবেশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।প্রশাসন সকল নাগরিককে শান্তি বজায় রাখা এবং আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়েছে।স্থানীয় প্রশাসনের দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আমতলীতে ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি, নিরাপত্তা জোরদার প্রশাসনের
