আগরতলা, ১৬ জুন: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে আগামীকাল ইন্দ্রনগরস্থিত গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড পরিদর্শন করবেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।রাজভবন সূত্রে জানা গেছে, নির্ধারিত সফরসূচি অনুযায়ী রাজ্যপাল গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নের কার্যক্রম, দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ও করতে পারেন তিনি।রাজ্যপালের এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।উল্লেখ্য, গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়ন রাজ্যের দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজ্যপালের এই সফর প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ইন্দ্রনগরে গোমতী মিল্ক কো-অপারেটিভ ইউনিয়নে রাজ্যপালের সফর, প্রশাসনিক মহলে তৎপরতা
