Headlines

কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তেজনা! নাগেরজলায় বিএমএস কর্মীদের উপর হামলা, রক্তাক্ত কয়েকজন

আগরতলার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নাগেরজলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, আন্দোলনের প্রতিবাদে একদল উশৃঙ্খল যুবক অভিজিৎ মল্লিকের নেতৃত্বে নাগেরজলা এলাকায় এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়।ঘটনায় তিন থেকে চারজন বিএমএস কর্মী গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন বলে অভিযোগ। হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বিএমএসের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *