Headlines

ফোনের দোকানে ইয়াবা-কফ সিরাপের আস্তানা! যুবকদের তৎপরতায় উদ্ধার বিপুল নেশা সামগ্রী

আগরতলা, ৪ জুন: রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়ি এলাকার সামনে অবস্থিত একটি ফোন বাজার দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ইয়াবা ট্যাবলেট ও কফ সিরাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন যুবক সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে দোকানটিতে নজরদারি চালান। পরে তারা দোকান থেকে অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করে বিষয়টি পূর্ব থানার পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও কফ সিরাপ জব্দ করে তদন্ত শুরু করে।অভিযুক্ত দোকান মালিকের নাম আদিত্য দাস। তাঁর বাড়ি কমলপুরের মানিক ভাণ্ডার এলাকায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বর্তমানে অন্য একটি মামলায় জেল হেফাজতে রয়েছে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনও ব্যক্তি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে।(বিঃদ্রঃ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলমান। পুলিশের তদন্ত ও আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *