কৈলাসহর পুরপরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের কালিপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে এক স্বাস্থ্যকর্মীকে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্বাস্থ্যকর্মী বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। অভিযোগ, তা সত্ত্বেও তিনি দীর্ঘদিন ধরে কালিপুরের একটি ভাড়া বাড়িতে এক মহিলার কাছে নিয়মিত যাতায়াত করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তাঁরা ওই বাড়ির ওপর নজর রাখছিলেন বলে দাবি।অভিযোগ, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় কয়েকজন ওই ভাড়া বাড়িতে যান। সেখানে ঘরের ভিতরে ওই স্বাস্থ্যকর্মী ও এক মহিলাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে স্থানীয়দের দাবি। এ সময় ঘর থেকে কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধারের দাবিও করেছেন তাঁরা।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মহিলা থানার পুলিশ। উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।তবে পুরো ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। ঘটনার নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য সামনে আসবে।
কৈলাসহরে ভাড়া বাড়িতে স্বাস্থ্যকর্মী আটক, ঘিরে চাঞ্চল্য
