খোয়াইয়ে একাধিক দাবিকে সামনে রেখে ৬ ঘণ্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। শুক্রবার খোয়াইয়ের নিপেন চক্রবর্তী অ্যাভিনিউতে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, খোয়াই জেলা যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সিং চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সাগরিকা সেন-সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।গণ অবস্থান থেকে রাজ্যের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়টি সরকারের নজরে তুলে ধরা হয়। বিশেষ করে PRT পরীক্ষা, TET-১ ও TET-২ উত্তীর্ণদের নিয়োগ-সহ চাকরিপ্রার্থীদের বিভিন্ন দাবি দ্রুত পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।দীর্ঘ ছয় ঘণ্টার এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বক্তারা দাবি করেন, চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন এবং সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খোয়াইয়ে যুব কংগ্রেসের ৬ ঘণ্টার অবস্থান, নিয়োগসহ একাধিক দাবিতে সরব নেতৃত্ব!
