Headlines

চলন্ত ট্রেন থেকে পড়ে ধাক্কা, তেলিয়ামুড়ায় গুরুতর আহত যুবক

তেলিয়ামুড়া: চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া থানার মেলা পাথর রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।আহত যুবকের নাম দুলু দাস (৩২)। জানা গেছে, রেলে যাতায়াতের সময় কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান তিনি। এরপর ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন দুলু।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।তবে কোন ট্রেনে করে দুলু দাস যাত্রা করছিলেন, কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঠিক কীভাবে চলন্ত ট্রেন থেকে তিনি পড়ে গেলেন—তা এখনও স্পষ্ট নয়।ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা তদন্তের পরই পরিষ্কার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *