Headlines

জিবিপিতে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে যুবতী ও সঙ্গী!

জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে মোবাইল চুরির অভিযোগে এক যুবতী ও তার সঙ্গীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়।জানা গেছে, মঙ্গলবার জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগের সামনে এক রোগীর পরিবারের সদস্যের মোবাইল চুরি করার চেষ্টা করছিল ওই যুবতী ও তার সঙ্গে থাকা এক যুবক। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাদের ধরে ফেলেন।এরপর তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জায়গায় চুরির অভিযোগে দুইজন ধরা পড়ায় রোগী ও পরিজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।ঘটনার বিষয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *