Headlines

টিপার দুর্ঘটনায় নিহতের পরিবারে সি.ই.এম রুনিয়েলের সমবেদনা

সিধাই থানাধীন মোকাম বাড়ি এলাকায় টিপার গাড়ির চাপায় নিহত শান্তি রাণী দেববর্মার পরিবারের পাশে দাঁড়ালেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা। বুধবার তিনি মৃতার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।উল্লেখ্য, কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তি রাণী দেববর্মার। ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন সি.ই.এম রুনিয়েল দেববর্মার সঙ্গে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের ব্লক সভাপতি দীপক দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-কষ্টের খোঁজখবর নেন রুনিয়েল দেববর্মা। পাশাপাশি তিনি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।এদিন নিহতের পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *