Headlines

টেট উত্তীর্ণদের ফের শিক্ষা ভবন ঘেরাও, দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা নিয়োগের দাবিতে মঙ্গলবার ফের শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।বিক্ষোভকারীদের দাবি, শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগে অযথা বিলম্ব করা হচ্ছে। ফলে বহু যোগ্য প্রার্থী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে টেট উত্তীর্ণদের চাকরির ব্যবস্থা করার দাবি জানান তারা।এদিন প্রতিনিধিদল শিক্ষা দপ্তরের কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দিয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *