Headlines

শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের অবস্থান-বিক্ষোভ, যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন জমা দেন। প্রতিনিধিদল দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানায় এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ করে।ডেপুটেশন গ্রহণের পর যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা আন্দোলনকারীদের বক্তব্য শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। এদিনের কর্মসূচিকে ঘিরে শিক্ষা ভবন চত্বরে উত্তেজনাপূর্ণ হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *