Headlines

রিপস্যাটে শুরু দু’দিনব্যাপী যক্ষ্মা স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি, টিবি নির্মূলে জোর সচেতনতায়

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মা (টিবি) নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বুধবার থেকে আভয়নগরস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (RIPSAT)-এ শুরু হয়েছে দু’দিনব্যাপী “Tuberculosis Screening and Awareness Program”। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ২৯ ও ৩০ জুলাই প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।কর্মসূচির মূল লক্ষ্য টিবি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রোগের প্রাথমিক উপসর্গ সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করা। এ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে টিবি প্রতিরোধ, সময়মতো পরীক্ষা, সম্পূর্ণ চিকিৎসা গ্রহণের গুরুত্ব এবং রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।এদিন RIPSAT-এর প্রিন্সিপাল ঋসিরাজ ছেত্রী জানান, যক্ষ্মা নির্মূলে সরকারি উদ্যোগ সফল করতে জনসচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ দ্রুত শনাক্ত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *