Headlines

তামাকের বিরুদ্ধে সচেতনতার বার্তা, আগরতলায় স্টেট লেভেল ওয়ার্কশপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৮ জুলাই: তামাক সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্টেট লেভেল ওয়ার্কশপ। অনুষ্ঠানে তামাকবিরোধী প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন, ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রেসিডেন্ট শ্রীলেখা রায়, সংস্থার ডিরেক্টর সুজিত ঘোষ এবং এনটিসিপি ত্রিপুরার স্টেট প্রোগ্রাম অফিসার শুক্লা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।কর্মশালায় বক্তারা তামাক সেবনের কারণে সৃষ্ট বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে ক্যান্সারসহ নানা জটিল রোগ প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে তামাক থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আগামী দিনেও ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *