Headlines

ত্রিপুরায় বিনিয়োগ ও আর্থিক উন্নয়নের নতুন দিগন্ত, NSE-এর সঙ্গে রাজ্য সরকারের মৌ স্বাক্ষর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের আর্থিক পরিকাঠামো শক্তিশালী করা এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর সঙ্গে ত্রিপুরা সরকারের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই মৌ স্বাক্ষর সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই সমঝোতার মাধ্যমে রাজ্যে পুঁজিবাজার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, আর্থিক শিক্ষা প্রসার এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও আধুনিক আর্থিক ব্যবস্থার প্রসার ঘটানো প্রয়োজন। NSE-এর সঙ্গে এই উদ্যোগ রাজ্যের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনার পথ খুলে দেবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *