Headlines

দক্ষিণ জয়নগরে উন্নয়নকাজে গতি আনতে মাঠে মেয়র দীপক মজুমদার, সরেজমিনে পরিদর্শন রাস্তা-ড্রেনের

রাজধানী আগরতলার দক্ষিণ জয়নগর এলাকার চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর ও পুর নিগমের সংশ্লিষ্ট আধিকারিকরা।পরিদর্শনের সময় আগরতলা বর্ডার গোলচক্র সংলগ্ন বাইপাস রোড, দক্ষিণ জয়নগরের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক এবং ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ ঘুরে দেখা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বর্তমান অবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন মেয়র।মেয়র জানান, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দপ্তরের কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।পরিদর্শনকালে রাস্তা ও নিকাশি ব্যবস্থার বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় এবং যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *