Headlines

‘দুই বছরের বকেয়া মেটান, নইলে আত্মহত্যা’— বিশ্রামগঞ্জে জলজীবন মিশনের ঠিকাদারদের চরম হুঁশিয়ারি

বিশ্রামগঞ্জ, ৩০ জুলাই: দীর্ঘ দুই বছর ধরে বকেয়া বিলের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন সিপাহীজলা জেলার জলজীবন মিশনে কর্মরত প্রায় দেড়শ জন ঠিকাদার। বৃহস্পতিবার তাঁরা বিশ্রামগঞ্জে জনস্বাস্থ্য ও কারিগরি (ডিডব্লিউএস) দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুবীর দাসের কাছে ডেপুটেশন দিয়ে দ্রুত বকেয়া বিল পরিশোধের দাবি জানান।ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন করলেও তাঁদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়নি। ফলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। ঋণের বোঝা, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য দায়বদ্ধতা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।ডেপুটেশনের মাধ্যমে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহার হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে বকেয়া বিল মেটানোর আবেদন জানান। ঠিকাদারদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। পাশাপাশি কয়েকজন ঠিকাদার হতাশা প্রকাশ করে বলেন, বকেয়া অর্থ না পেলে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেওয়া ছাড়া তাঁদের সামনে আর কোনো উপায় থাকবে না।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন প্রশাসন ও রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *