Headlines

সরকারি খাস জমি বিক্রির অভিযোগে গোকুলনগরে প্রশাসনের আকস্মিক অভিযান, চাঞ্চল্য এলাকাজুড়ে

বিশালগড়, ৩০ জুলাই: সরকারি খাস জমি অবৈধভাবে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার গোকুলনগর মুসলিম পাড়ায় আচমকা অভিযান চালায় মহকুমা প্রশাসন। প্রশাসনের এই আকস্মিক তৎপরতায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বিক্রি ও দখলের চেষ্টা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মহকুমা প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জমির নথি যাচাই, পরিদর্শন এবং প্রাথমিক তদন্ত শুরু করে।এ বিষয়ে বিস্তারিত জানিয়ে ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (DCM) প্রসেনজিৎ দাস বলেন, সরকারি খাস জমি সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়ম বা বেআইনি দখলের প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশাসনের এই অভিযানের পর এলাকায় সরকারি জমি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *