Headlines

দ্বারিকাপুরে পুকুরে ভাসল পচাগলা দেহ, নিখোঁজ ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য

কল্যাণপুর: কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মৃত ব্যক্তির নাম সঞ্জিত তাঁতী (৪৭)। তাঁর পিতার নাম শচীন্দ্র তাঁতী। পরিবার সূত্রে জানা গেছে, সঞ্জিত গত চার থেকে পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।স্থানীয়দের নজরে পুকুরে মৃতদেহটি ভেসে উঠলে খবর দেওয়া হয় কল্যাণপুর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করে।পরিবারের দাবি, সঞ্জিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং সেই কারণে মানসিকভাবে অস্বাভাবিক জীবনযাপন করতেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *