Headlines

বর্ধিত বিদ্যুৎ বিলের জেরে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা

সোনামুড়া: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগে সোমবার সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার শতাধিক বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পক্ষে সেই বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। তাই বর্ধিত বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার এবং বিলের পুনর্মূল্যায়নের দাবিতে তাঁরা ইলেকট্রিক অফিসে তালাবন্দি করে প্রতিবাদ জানান।বিক্ষোভ চলাকালীন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে।আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *