Headlines

নগরবনে গভীর রাতে চাঞ্চল্য! ফরেস্ট গার্ডের ঘর থেকে মহিলা-সহ কয়েকজনকে আটক, তদন্তে পুলিশ

তেলিয়ামুড়া, ২০ জুন: তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকায় অবস্থিত বনদপ্তরের নগরবন পার্কে গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পার্কের ভেতরে থাকা একটি ঘর থেকে এক ফরেস্ট গার্ডসহ কয়েকজন মহিলাকে আটক করার অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পার্কের ভেতরে রাতের বেলায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছিল। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহের জেরে এলাকাবাসী পার্কে গিয়ে ওই ঘরে উপস্থিত কয়েকজনকে আটক করেন বলে জানা গেছে।ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের অভিযোগ, সরকারি পার্কের নির্জন পরিবেশকে ব্যবহার করে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।এদিকে ঘটনাস্থলে গিয়ে ঘরটির ভেতরে ভাঙচুরের চিহ্ন এবং বেশ কিছু মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।খবর পেয়ে বনদপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তেলিয়ামুড়া থানার পুলিশও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।ঘটনার পর সরকারি সম্পত্তির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *