সোনামুড়া: পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সোনামুড়া ও কলমচৌড়া থানার সংযোগস্থলের নাকা পয়েন্ট সংলগ্ন গলাচিপা এলাকায় অভিযান চালিয়ে বক্সনগরের বাসিন্দা জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নাকা পয়েন্টে তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়। এরপরই তাকে আটক করে পুলিশ।স্থানীয় সূত্রে জয়নাল আবেদীনের বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা ও আগ্নেয়াস্ত্রটি কীভাবে তার কাছে এল, তা তদন্ত করে দেখছে পুলিশ।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।
নাকা পয়েন্টে পিস্তলসহ আটক বক্সনগরের জয়নাল আবেদীন
