আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণের দাবিতে শুক্রবার আগরতলার আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হলেন ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা। এদিন বুকে কালো ব্যাজ ধারণ করে তাঁরা ‘কালো দিবস’ পালন করেন এবং নিজেদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়মিত ভিত্তিতে কাজ করলেও এখনও তাঁদের চাকরি নিয়মিত করা হয়নি। ফলে চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।এদিনের কর্মসূচিতে অনিয়মিত কর্মচারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়।
নিয়মিতকরণের দাবিতে কালো দিবস, আইজিএম হাসপাতালের সামনে অনিয়মিত কর্মীদের বিক্ষোভ
