Headlines

ডিসেম্বরেই শেষ হবে ঊনকোটির নতুন জেলা কারাগারের কাজ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।এদিন মন্ত্রী কৈলাসহর শহরের বর্তমান জেলা কারাগারও পরিদর্শন করেন। কারাগারের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বাউন্ডারি ওয়াল নির্মাণের বিষয়েও আলোচনা হয়।এছাড়া, জারুইলতলার নতুন কারাগারে স্থানান্তরের পর বর্তমান জেলা কারাগারের জমি জনস্বার্থে কীভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে কৈলাসহরের বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী টিংকু রায়।সরকারের এই উদ্যোগের ফলে জেলার কারা পরিকাঠামো আরও আধুনিক ও নিরাপদ হবে বলে প্রশাসনের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *