Headlines

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার ৬০ ঊর্ধ্ব মহিলা! কৈলাসহরে নম্বরবিহীন বাইকে চম্পট দুষ্কৃতীরা

কৈলাসহর: সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের কবলে পড়লেন এক ৬০ ঊর্ধ্ব মহিলা। বৃহস্পতিবার সকালে কৈলাসহরের ডি.কে. রোড এলাকায় ঘটে যাওয়া এই ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই মহিলা সকালে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে চড়ে দুই দুষ্কৃতী তাঁর কাছে এসে আচমকাই গলা থেকে থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।মহিলার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলেও ততক্ষণে অভিযুক্তরা অনেক দূরে সরে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।দিনদুপুরে নয়, এবার সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়েও মানুষ নিরাপদ নন—এই ঘটনায় এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং শহরে পুলিশের টহলদারি আরও জোরদার করা হোক। :::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *