Headlines

মাটির ট্রাকে ভেঙে চুরমার রাস্তা! বৃদ্ধিনগর-আর কে নগর সড়ক মেরামতের দাবিতে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বৃদ্ধিনগর: মাটি বহনকারী ট্রাকের অতিরিক্ত যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে নগর যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত রাস্তা মেরামত এবং ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আরোপের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অসংখ্য মাটিবাহী ট্রাক অতিরিক্ত বোঝাই করে দ্রুত গতিতে এই সড়ক দিয়ে যাতায়াত করছে। ফলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে চৌচির হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দিনের পর দিন এই অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কাদা ও জল জমে রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল-কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষ, রোগী বহনকারী যানবাহনসহ নিত্যদিনের পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বেহাল সড়কটির সংস্কারের দাবি জানান। পাশাপাশি, মাটিবাহী ট্রাকগুলিকে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং অতিরিক্ত মাটি বহন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। তাঁদের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *