Headlines

বরমুড়ায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়

তেলিয়ামুড়া, ১৫ জুন: বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। আগরতলা থেকে তেলিয়ামুড়ায় ফেরার পথে বরমুড়া পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি বাঁক নেওয়ার সময় বিধায়িকার বহরে থাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বিধায়িকার গাড়ির চালক আহত হন। এছাড়াও বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুই নিরাপত্তারক্ষী এবং ব্যক্তিগত সহকারী (সিএ) অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যান। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্ট পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয়, বিধায়িকা সহ সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত ও নিরাপদে রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *