Headlines

মুখ্যমন্ত্রীর হাত ধরে সাইকেল পাবে পড়ুয়ারা, শিশুবিহার স্কুলে বিশেষ কর্মসূচি

আগরতলা, ১৫ জুন: রাজ্যের শিক্ষার্থীদের উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।সরকারি সূত্রে জানা গেছে, নির্ধারিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দিয়ে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেবেন। অনুষ্ঠানে শিক্ষা দপ্তর এবং প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিকও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ হবে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে ইতোমধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি শুরু হয়েছে।তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের সংবাদ শাখা (নিউজ ব্যুরো)-এর পক্ষ থেকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *