Headlines

বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই বোলেরো, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল শান্তিরবাজারে

শান্তিরবাজার, ১৮ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় একটি সিমেন্ট বোঝাই বোলেরো গাড়ি উল্টে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সড়ক দিয়ে যাওয়ার সময় TR08 A1719 নম্বরের বোলেরো গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।জানা গেছে, গাড়িটি সিমেন্ট বোঝাই করে শান্তিরবাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছাড়াও একজন সহ-চালক উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটতেই আশপাশের এলাকাবাসী ছুটে এসে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ঘটনাস্থলে ভিড় জমে যায়।গাড়ির চালকের দাবি, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই সড়কের উপর গাড়িটি উল্টে যায়।সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম সড়কে এ ধরনের দুর্ঘটনা ফের একবার যানবাহন চালনায় সতর্কতা এবং সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *