Headlines

বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে দুঃসাহসিক চুরি! নগদ ২ লক্ষ ও ৪ ভরি সোনা লুট

কমলপুর শহরের বাইপাস সড়কে টাউন হলের পেছনে মোহনলাল রায়ের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগে ঘরের তালা ভেঙে নগদ টাকা, সোনার গয়না সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা।জানা গেছে, গতকাল সকাল প্রায় ৭টা নাগাদ মোহনলাল রায় ও তাঁর স্ত্রী ছেলেকে কলকাতায় পাঠানোর জন্য আগরতলা বিমানবন্দরে যান। রাত প্রায় ৯টা নাগাদ বাড়িতে ফিরে এসে তাঁরা দেখতে পান ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপর আলমারি ও শোকেস ভাঙা অবস্থায় দেখতে পান তাঁরা।অভিযোগ, আলমারি ও শোকেস ভেঙে প্রায় ২ লক্ষ টাকা নগদ, ৪ ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরেরা।ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।উল্লেখ্য, বাড়ির মালিক মোহনলাল রায় পেশায় এলআইসি এজেন্ট এবং তাঁর স্ত্রী পোস্ট অফিসের এজেন্ট। দিনের বেলায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই এই চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *