মঙ্গলবার বিশালগড় বাইপাস সড়কে দ্রুতগামী গাড়ি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনায় বাইকে থাকা শাহিনুর ইসলাম ও গৌতম ত্রিপুরা রাস্তার পাশে ছিটকে পড়েন।ঘটনাটি দেখতে পেয়ে পথচারীরা দ্রুত বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।আহতদের মধ্যে শাহিনুর ইসলামের বাড়ি বেলুনিয়া এলাকায় বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে, বিশালগড় এলাকায় একের পর এক চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা ও যান চলাচল নিয়ন্ত্রণে আরও সক্রিয় পদক্ষেপের দাবি উঠেছে এলাকায়।
বিশালগড় বাইপাসে ভয়াবহ সংঘর্ষ! গাড়ির ধাক্কায় আহত দুই বাইক আরোহী
