Headlines

বালির শিল্পে ফুটে উঠল অস্মিতা দে-র স্বর্ণজয়ের গৌরব, শিল্পী কৃষ্ণ দেবনাথের ব্যতিক্রমী শ্রদ্ধা

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানালেন বালু শিল্পী কৃষ্ণ দেবনাথ। মঙ্গলবার আগরতলার হাওড়া নদীর পাড় সংলগ্ন পার্কে বালির শিল্পের মাধ্যমে অস্মিতা দে-র গৌরবময় মুহূর্তকে ফুটিয়ে তোলেন তিনি।শিল্পকর্মে অস্মিতার ঐতিহাসিক সাফল্য এবং ত্রিপুরার গর্বের প্রতীক হিসেবে তাঁর স্বর্ণজয়ের মুহূর্তকে নিখুঁতভাবে তুলে ধরা হয়। এই অনন্য সৃষ্টি দেখতে ভিড় জমান পথচলতি মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।শিল্পী কৃষ্ণ দেবনাথ জানান, রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের সাফল্যকে সম্মান জানাতেই তাঁর এই উদ্যোগ। তাঁর আশা, অস্মিতা দে-র এই অসাধারণ অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং রাজ্যের তরুণ-তরুণীদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *