নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।সূত্রের খবর, সংগঠন ও রাজ্যের সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং রাজ্যের চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও কথাবার্তা হয়েছে বলে জানা গেছে।মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বৈঠকের পর জানান, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে ত্রিপুরার উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।এই সাক্ষাৎকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা গেছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক, জোর রাজনৈতিক জল্পনায়!
