Headlines

বিশালগড়ে কি শুরু হচ্ছে বুলডোজার অভিযান? রাস্তা দখলকারীদের ৫ দিনের আলটিমেটাম প্রশাসনের

বিশালগড়, ১৯ জুন:জাতীয় সড়কের জমি দখল করে নির্মিত অবৈধ দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে শীঘ্রই বুলডোজার অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিল প্রশাসন। শুক্রবার বিশালগড় মহকুমা প্রশাসন এবং NHIDCL-এর আধিকারিকরা যৌথভাবে চড়িলাম বন দফতরের সামনে থেকে বিশ্রামগঞ্জ বাজার পর্যন্ত এলাকায় পরিদর্শন ও চিহ্নিতকরণ অভিযান চালান।অভিযান চলাকালীন জাতীয় সড়কের জমি দখল করে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা চিহ্নিত করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দখলদারদের পাঁচ দিনের মধ্যে স্বেচ্ছায় অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট (ডিসিএম) প্রসেনজিৎ দাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের নির্দেশ পালন না করা হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে অবৈধ স্থাপনা উচ্ছেদে বুলডোজার অভিযানও চালানো হবে।এই অভিযানে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাহিনী প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিল। প্রশাসনের এই পদক্ষেপে এলাকাজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এখন পাঁচ দিনের সময়সীমা শেষ হওয়ার পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *