Headlines

বিশালগড়ে ফের ছিনতাই! কলেজ সংলগ্ন সড়কে মহিলার গলা থেকে স্বর্ণের হার লুট

বিশালগড়ে ফের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়ক থেকে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।জানা গেছে, আগরতলার সুভাষনগর থেকে স্বামীকে সঙ্গে নিয়ে স্কুটিতে করে বিশালগড়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন জাগৃতি চৌধুরী পাল। কলেজ সংলগ্ন জাতীয় সড়কে পৌঁছানোর পর অভিযুক্ত ছিনতাইকারীরা তাঁর গলা থেকে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনার পর বিশালগড় থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দিনের ব্যস্ত সময়ে জনবহুল সড়কে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তে ছিনতাইকারীদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *