Headlines

মহিলার মৃত্যুর পর রাতের আঁধারে সৎকার! পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রানীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় এক মহিলাকে হত্যার পর রাতের আঁধারে তাঁর দেহ সৎকার করে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম আঁখি ঘোষ।অভিযোগ উঠেছে, আঁখি ঘোষকে মারধর করে হত্যার পর তাঁর দেহ গোপনে সৎকার করে ফেলার চেষ্টা করা হয়। এই ঘটনায় মৃতার পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।ঘটনার খবর পেয়ে রানীরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং অভিযোগের সত্যতা কতটা, তা তদন্তের পরই স্পষ্ট হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *