Headlines

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতির মিলনমেলা, আগরতলায় শুরু তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব

বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে আগরতলার ভগৎ সিং যুব আবাসে তিন দিনব্যাপী প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতি।বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি অলকা সিনহা, সাধারণ সম্পাদক প্রফুল্ল কুমার সিনহা সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী সান্তনা চাকমা ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রদর্শনী পরিদর্শন এবং বিভিন্ন সাংস্কৃতিক পর্বের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই তিন দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, শিল্পচর্চা এবং সামাজিক চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে বক্তারা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজের সার্বিক বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। আগামী তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও প্রদর্শনীর মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *