Headlines

ব্যাংকের ছাদ ভেঙে আহত একাধিক গ্রাহক, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের হুমকির অভিযোগে চাঞ্চল্য

ধর্মনগর: উত্তর ত্রিপুরার ধর্মনগরে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের একটি শাখায় সোমবার হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে একাধিক গ্রাহক আহত হন। ঘটনায় ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শাখা ব্যবস্থাপকের দাবি, ভবনের মালিক বিকাশ পালের কাছে একাধিকবার মেরামতের অনুরোধ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।এদিকে, দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছানো সাংবাদিকদের ভবনের মালিক বিকাশ পালের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক তদন্ত, ভবনের নিরাপত্তা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *