আগরতলা: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে স্মারকলিপি দিল TISF। শনিবার আগরতলার গোর্খাবস্তিস্থিত রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে সংগঠনের প্রতিনিধিরা এই স্মারকলিপি জমা দেন।TISF-এর অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি সাম্প্রদায়িক ও বিভেদমূলক পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এর ফলে রাজ্যের শান্তি ও সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি সংগঠনের।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন MDC সূরজ দেববর্মা, TISF টাউন কমিটির কনভেনার অমৃত্রিয়াং, TWF-এর দক্ষিণ জেলা সভানেত্রী স্বপ্নাতি রিয়াং-সহ অন্যান্যরা।সংগঠনের প্রতিনিধিদের দাবি, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এ ধরনের কথিত সাম্প্রদায়িক ও বিভেদমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। স্মারকলিপির মাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।
ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সাম্প্রদায়িকতার অভিযোগ, কমিশনে TISF-এর স্মারকলিপি
