Headlines

ভোরে স্কুটি চুরি, দুই ঘণ্টায় দুই চোরসহ উদ্ধার!

বৃহস্পতিবার ভোরে মহারাজগঞ্জ বাজারের নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্কুটি চুরির অভিযোগ ওঠে। স্কুটির মালিক বিমল পোদ্দার বিষয়টি জানিয়ে মহারাজগঞ্জ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। মাত্র দুই ঘণ্টার মধ্যেই আর.কে.নগর এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া স্কুটিটিও উদ্ধার করা হয়।এদিকে, পৃথক অভিযানে ২৩০ বোতল বিলিতি মদসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানা গেছে।পাশাপাশি চন্দ্রপুর এলাকা থেকে চুরি যাওয়া তিনটি জলের মোটরও উদ্ধার করা হয়েছে। পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, স্কুটি চুরির ঘটনায় আটক দুইজন এবং মদ উদ্ধারের ঘটনায় আটক দুইজন—মোট চারজনকেই বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *