Headlines

মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার! ৬ ঘণ্টায় স্বাভাবিক ছন্দে ফিরল রাজ্য

অবশেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার আশ্বাসে প্রত্যাহার করা হলো ঘোষিত ৭২ ঘণ্টার রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগের অবসান ঘটিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে গোটা রাজ্য।অবরোধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল ও সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল। কর্মজীবী মানুষ, পড়ুয়া, রোগীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের উদ্যোগে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে।শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও আশ্বাসের পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত ২৫০ কোটি টাকার বিশেষ প্যাকেজ বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।অবরোধ প্রত্যাহারের পর রেল চলাচল ও জাতীয় সড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে ঘোষিত প্যাকেজ কবে এবং কীভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহল ও রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *