Headlines

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত ছাত্রী, পরিবারের কৃতজ্ঞতা

অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল রাজ্য আরক্ষা দপ্তর। এই ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।উদ্ধার হওয়া ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মণ্ডল সভাপতি শ্যামল দে, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা পরিবারের খোঁজখবর নেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।ছাত্রীর পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী এবং রাজ্য আরক্ষা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগের ফলেই নিরাপদে তাদের মেয়েকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা ও প্রশাসনের তৎপরতা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। ঘটনার পর এলাকাবাসীরাও প্রশাসনের এই মানবিক ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *