আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ ও ধর্মঘটের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন JARC ও JAC। পুনর্বাসন প্যাকেজসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারের কাছে একাধিকবার দাবি ও আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়েই তারা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করেছে।এই অবরোধ কার্যকর হলে ত্রিপুরার সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পণ্য পরিবহন, যাত্রী চলাচল এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে সংগঠনের ঘোষণাকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের।
২৪ জুন থেকে ফের অবরোধের হুঁশিয়ারি! জাতীয় সড়ক ও রেলপথ বন্ধের ডাক JARC-JAC-এর
