নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার বিভিন্ন সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি পেশ করল সিপিআই(এম) সদর মহকুমা কমিটি।স্মারকলিপিতে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, রসুন, মশলা ও আনাজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো, কালোবাজারি বন্ধ করা এবং রেশন দোকানের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের দাবি জানানো হয়েছে।পাশাপাশি রেশনসামগ্রীর নির্ধারিত পরিমাণ ও গুণমান নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) নেতা অমল সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং বিশেষ করে চিনি সরবরাহের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলে পরিবর্তনের আহ্বানও জানান তিনি।
মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যা: খাদ্য দপ্তরে সিপিআই(এম)-এর স্মারকলিপি
