Headlines

মেধার স্বীকৃতিতে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি, ১৩ কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা ও মেধাবৃত্তি

আগরতলা, প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি-র উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো ‘বীর বল্লভ সাহা স্মৃতি মেধাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠান।অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রথম ১০ জনসহ মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে স্মারক, সম্মাননা এবং আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ সাহা-সহ শিক্ষক সমিতির নেতৃত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতের পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই উদ্যোগ। আগামী দিনেও শিক্ষার প্রসার এবং মেধার বিকাশে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।অনুষ্ঠানের শেষে সম্মানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *