Headlines

মোদীর অনুপ্রেরণায় কুমারঘাট স্টেশনে রেলযাত্রীদের বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ

দেশের প্রধানমন্ত্রী Narendra Modi-র অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে মানবসেবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল ত্রিপুরা রেলওয়ে হকার্স কর্মী সমিতির কুমারঘাট শাখা। বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী কুমারঘাট রেল স্টেশনে রেলযাত্রীদের মধ্যে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করা হয়।এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পল্লব রায় চৌধুরী, কুমারঘাট শাখার সভাপতি ধীরেন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক রাউ, রিপন দাস, কোষাধ্যক্ষ রঞ্জু দাস এবং ধর্মনগর ইউনিটের সম্পাদক পঙ্কজ নাথ সহ অন্যান্য সদস্যরা।এদিন সকালে আগরতলা-করিমগঞ্জগামী ডেমো ট্রেন এবং আগরতলা-কলকাতাগামী Kanchanjungha Express-এর যাত্রীদের পাশাপাশি কুমারঘাট স্টেশনে আগত বিভিন্ন ট্রেনের যাত্রীদের হাতে ঝালমুড়ি তুলে দেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিকে ঘিরে স্টেশন চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সংগঠনের সদস্যরা জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি ক্রয় সংক্রান্ত বার্তা থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবসেবামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *