Headlines

শহরে ফের নেশাবিরোধী অভিযান, ব্রাউন সুগারসহ নগদ টাকা উদ্ধার

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফের রাজধানী শহরজুড়ে শুরু হয়েছে জোরদার নেশাবিরোধী অভিযান। বুধবার পশ্চিম থানার পুলিশ রাধানগর কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে কাজল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং নগদ টাকা উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহজনক নেশা সামগ্রী উদ্ধার হওয়ার পাশাপাশি নগদ অর্থও বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে। অভিযানের পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, শহরের গোয়ালা বস্তি এলাকায় এনসিসি থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ তিনজনকে আটক করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নেশা পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।পুলিশ প্রশাসনের দাবি, রাজ্যে নেশার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টানা অভিযানে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *