Headlines

মৎস্য দপ্তরের রিভিউ মিটিংয়ে উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১৯ জুন: রাজ্যের মৎস্য খাতের উন্নয়নমূলক কর্মসূচি ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার আগরতলার গোর্খা বস্তিস্থ মৎস্য দপ্তরের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকে চলমান প্রকল্পগুলির বাস্তবায়ন, মৎস্যচাষীদের জন্য গৃহীত বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট আধিকারিকদের প্রকল্প বাস্তবায়নে আরও তৎপর হওয়ার আহ্বান জানান এবং জনমুখী পরিষেবা দ্রুত ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *