আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা এবং কার্যনির্বাহী সদস্য (ইএম) সিকে জমাতিয়া।শুক্রবার রাজভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।সাক্ষাৎ শেষে এডিসির প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, রাজ্য সরকারের পাশাপাশি রাজভবনের সহযোগিতায় এডিসি এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণ ও অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে সূত্রের খবর।এই সৌজন্য সাক্ষাৎকে এডিসি ও রাজভবনের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এডিসির সিইএম রুনিয়েল দেববর্মা ও ইএম সিকে জমাতিয়া
